Nirog

Help

নিরোগ যেভাবে ব্যবহার করবেন

প্রেসক্রিপশন কীভাবে দেব?

হোম পেজে “প্রেসক্রিপশন তুলুন” চাপুন, কাগজের ছবি তুলুন বা গ্যালারি থেকে দিন। কয়েক সেকেন্ড পরে ওষুধের তালিকা বাংলায় আসবে। মিলিয়ে দেখে “যোগ করুন” চাপলে রিমাইন্ডার চালু হয়।

রিমাইন্ডার ফোনে আসছে না

“আরও → নোটিফিকেশন” থেকে ফোনে নোটিফিকেশন চালু করুন। Chrome-এ অ্যাপটি হোম স্ক্রিনে ইনস্টল করলে সবচেয়ে ভালো কাজ করে। ফোনের ব্যাটারি সেভার Chrome-কে আটকে রাখলে নোটিফিকেশন দেরিতে আসতে পারে।

বাবা-মায়ের ফোন নেই, কীভাবে?

“পরিবার → নতুন” থেকে তাঁর প্রোফাইল বানান। রিমাইন্ডার আপনার ফোনে আসবে; আপনি বা বাড়ির কেউ “খেয়েছি” টিক দেবেন। প্রবাসে থাকা ভাই-বোনকে “পরিবারে ডাকুন” লিংক পাঠালে তাঁরাও দেখতে পাবেন।

ওষুধের সময় বদলাব কীভাবে?

“ওষুধ” ট্যাবে ওষুধটি খুলে সময় বদলে সেভ করুন। শেষ হয়ে গেলে “ওষুধটি চলছে” বন্ধ করে দিন।

রিপোর্টে “ডাক্তার দেখান” মানে কী?

রিপোর্টের কোনো মান স্বাভাবিক সীমার বাইরে। এটা রোগ নির্ণয় নয়; রিপোর্টটি নিয়ে ডাক্তার দেখান। “আজই” লেখা থাকলে দেরি করবেন না।

ভুল পড়লে?

হাতের লেখা মাঝে মাঝে ভুল পড়া যায়, তাই যোগ করার আগে তালিকাটি মিলিয়ে নিন। “নিশ্চিত নয়” দাগ দেওয়া ওষুধগুলো ফার্মেসি বা ডাক্তারকে জিজ্ঞেস করুন। ওষুধ বদলানো-বাড়ানো নিরোগ কখনো করে না।

আমার তথ্য কে দেখতে পায়?

শুধু আপনার পরিবারের সদস্যরা, যাঁদের আপনি লিংক দিয়েছেন। সদস্যকে পরিবার থেকে সরালে তিনি আর কিছু দেখতে পান না। অ্যাকাউন্ট মুছলে সব তথ্য ও ছবি মুছে যায়।

অ্যাপ ইনস্টল করব কীভাবে?

Chrome-এ nirog.hridoybabu.com খুলে মেনু থেকে “Add to Home screen” দিন, বা ডাউনলোড পেজ থেকে APK নামিয়ে ইনস্টল করুন। ডাউনলোড পেজ

আরও প্রশ্ন? hridoybabu935@gmail.com