ব্যবহারের শর্তাবলি
শেষ হালনাগাদ: ০৩/১১/২০২৬
নিরোগ ডাক্তার নয়
নিরোগ ডাক্তারের লেখা বুঝতে, ওষুধ মনে রাখতে ও রিপোর্ট বুঝতে সাহায্য করে। এটি রোগ নির্ণয় করে না, ওষুধ বাড়ায়-কমায় না, চিকিৎসার পরামর্শ দেয় না। যেকোনো সিদ্ধান্তের আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। জরুরি অবস্থায় সরাসরি হাসপাতালে যান।
AI ভুল করতে পারে
হাতের লেখা পড়ায় ভুল হতে পারে। যোগ করার আগে তালিকা মিলিয়ে নেওয়া আপনার দায়িত্ব; “নিশ্চিত নয়” দাগ দেওয়া ওষুধ ফার্মেসি বা ডাক্তারকে জিজ্ঞেস করুন।
রিমাইন্ডার
নোটিফিকেশন ফোন, নেটওয়ার্ক বা ব্রাউজারের কারণে দেরিতে আসতে বা না আসতে পারে। ওষুধ খাওয়ার দায়িত্ব রোগী ও পরিবারের।
অ্যাকাউন্ট
নিজের সঠিক তথ্য দিন, পাসওয়ার্ড কাউকে দেবেন না। অন্যের তথ্য তাঁর অনুমতি নিয়ে রাখুন। অপব্যবহার হলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
সেবা
সেবাটি “যেমন আছে” ভিত্তিতে দেওয়া হয়; ফ্রি সীমা, ফিচার ও শর্ত সময়ে সময়ে বদলাতে পারে।